EduTips Bangla
27.2K subscribers
841 photos
38 videos
14 files
2.43K links
🎓 EduTips.in ~ পড়াশোনা করে যে, এডুটিপস কে ফলো করে সে!
🏫 Academic 🎓 Scholarship 👨‍🎓 Career 📲 App👇
https://play.google.com/store/apps/details?id=app.edutips

♾️ A Complete Platform for Students 💙 🙌
Download Telegram
🎓 *মাধ্যমিকের পর একাদশে ভর্তি:* একটি গুরুত্বপূর্ণ বার্তা সকল ছাত্রছাত্রীদের জন্য!

✅ কোন সাবজেক্ট নেব?
✅ কোন স্কুলে ভর্তি হব?
✅ স্কলারশিপ পাব কীভাবে?
✅ নতুন সেমিস্টার সিস্টেমে কীভাবে পড়াশোনা হবে?

এইসব প্রশ্নে দিশেহারা না হয়ে, জেনে নিই কিছু গুরুত্বপূর্ণ তথ্য 👇

🔔 বর্তমানে যেটা হচ্ছে তা "*প্রভিশনাল অ্যাডমিশন*"
👉 একাদশ শ্রেণিতে এখন স্কুলে ভর্তি হচ্ছে শুধুমাত্র প্রাথমিক ভর্তি হিসেবে।
👉 ফাইনাল অ্যাডমিশন তখনই হবে যখন *তোমাদের উচ্চ মাধ্যমিক সংসদের রেজিস্ট্রেশন ফর্ম ফিলাপ হবে*।

📌 এখন চাইলে একাধিক স্কুলে ফর্ম ফিলাপ করে ভর্তি হতে পারো।
📌 মেধা তালিকা (Merit List) ও ভর্তি প্রক্রিয়া একাধিক স্কুলে আলাদাভাবে চলবে।...

যে স্কুলে রেজিস্ট্রেশন করবে *সেই স্কুলের ভর্তি টাই ফাইনাল হিসেবে ধরা হবে*....

📚 বিষয় (Subject Combination) নিয়ে দুশ্চিন্তার কিছু নেই!
✅ বাংলা ইংরেজির পাশাপাশি যেকোনো চারটি বিষয় রাখতে পারো – দু’টি ভাষা বাধ্যতামূলক এবং তিনটি কম্পালসরি + একটি অপশনাল।... [ *এটির উপর আমরা একটা ভিডিও দিচ্ছি*]

✅ পরে রেজিস্ট্রেশনের সময় বিষয় পরিবর্তনের সুযোগ থাকবে, যদিও সেটা স্কুলের নিয়ম অনুযায়ী হবে।

🚨 *খুব জরুরি পরামর্শ*:
বর্তমানে অনেক স্কুলে পড়াশোনার মান নিয়ে প্রশ্ন উঠছে।
তাই *স্কুলের ওপর ভরসা না করে, নিজের উদ্যোগে এবং প্রচেষ্টায় পড়াশোনা শুরু করো*।

আমরা চেষ্টা করছি তোমাদের পাশে থাকার —
📌 অ্যাকাডেমিক গাইডেন্স
📌 স্কলারশিপ আপডেট
📌 এবং বিষয়ভিত্তিক সহায়তা

এই সবকিছু আমরা ধাপে ধাপে জানিয়ে দেবো।

✅ *স্মার্ট হও, সঠিক সিদ্ধান্ত নাও*!

🟦 এটি শেয়ার করো *যাতে সকল বন্ধু, সহপাঠীরা জানতে পারে এই গুরুত্বপূর্ণ তথ্য*!

#Edutips #HSAdmission #WestBengalStudents #Class11Update
👍6🔥1