EduTips Bangla
25.7K subscribers
724 photos
33 videos
14 files
2.18K links
🎓 EduTips.in ~ পড়াশোনা করে যে, এডুটিপস কে ফলো করে সে!
🏫 Academic 🎓 Scholarship 👨‍🎓 Career 📲 App👇
https://play.google.com/store/apps/details?id=app.edutips

♾️ A Complete Platform for Students 💙 🙌
Download Telegram
⭐️ আগামীকাল ৬ই জুলাই, ড. শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মবার্ষিকী উপলক্ষে রাজ্যের সমস্ত সরকারি স্কুল কলেজ শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি অফিস বন্ধ থাকবে।

তোমরা যারা জেনারেল ডিগ্রি কলেজগুলোতে প্রথম রাউন্ডে অ্যাডমিশন সম্পন্ন করেছো, তোমাদের ক্লাস আগামী পরশু (৭ই জুলাই) থেকে শুরু হবে।

কোনো জরুরি আপডেট বা নোটিশের জন্য অবশ্যই *তোমাদের নিজ নিজ কলেজের অফিসিয়াল ওয়েবসাইট* নিয়মিত চেক করবে।

🤝 একটু শেয়ার করে অন্যান্যদেরও জানিয়ে দাও ~ EduTips 💙
👍53
PMRBP: *প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার!*

⭐️ *বিজ্ঞপ্তি মধ্যশিক্ষা পর্ষদের*, দেখে নিন 👇

https://www.edutips.in/pm-rashtriya-bal-puraskar/

📍 স্কুল ছাত্র ছাত্রীদের জন্য দারুন সুযোগ, *সঙ্গে প্রধানমন্ত্রীর সাথে দেখা* ✅️

❌️ এর আগের রাজ্য সরকারের আমলে *সেন্ট্রাল গভর্নমেন্টের এই জিনিসগুলো আমাদের রাজ্যে আসতে দিত না*...এখন থেকে কেন্দ্রের সমস্ত কিছু রাজ্যে ইমপ্লিমেন্ট হচ্ছে।

👇যদিও নামটা *বাঙালীদের কাছে একটু হাস্যকর হয়ে গেছে*:
অন্যান্য রাজ্য ☺️
বাঙালি 💀

যাইহোক একটু সকলের মধ্যে শেয়ার করে দেবেন 🤝
🤣511😁1🤔1
এরা উচ্চমাধ্যমিক সংসদের অফিস কেও ছাড়েনি...

সেখানে *বালু কন্যা* (আনন্দবাজারের ভাষায়) প্রিয়দর্শিনী ম্যাডাম উচ্চমাধ্যমিক সংসদের সচিব ছিলেন... নতুন রাজ্য সরকার আসতেই সরিয়ে দেওয়া হয়েছে!!

ডঃ চিরঞ্জীব স্যারকে আগের সরকার সভাপতি পদ থেকে সরিয়ে দিয়েছিল, উনি এখন যাদবপুরের উপাচার্য হয়েছেন এবং দারুণ কাজ করছেন 😊

যাইহোক এবার, OMR কেলেঙ্কারি প্রশ্নপত্রের টেন্ডার এইসব বেরোবে আস্তে আস্তে। 🫪 #AllisHell
🤬62
😪 #JusticeForBaruipur ✊️

বারুইপুরের সূর্যপুর হাটের কাছে ১২ বছরের নাবালিকা বোনটির সাথে যে অমানবিক ঘটনাটি ঘটেছে, আমি রীতিমতো বাকরুদ্ধ...

*প্রথমে আমরা আমাদের দিদি বোনদের সুরক্ষা দিতে ব্যর্থ এখন নাবালিকা শিশুদেরও!!*

As a society, we are failing to protect our children.

We demand swift, strict, and impartial justice.

The culprits must be brought to justice immediately.

#WeWantJustice
👍529
🎓 *NSP LWF Scholarship*: কেন্দ্রীয় শ্রম মন্ত্রক পড়ুয়াদের দিচ্ছে ২৫,০০০ টাকা স্কলারশিপ 👇

https://www.edutips.in/nsp-lwf-scholarship-2026/

📍 *এটি একটি বিশেষ স্কলারশিপ* ন্যাশনাল পোর্টালে এসেছে - বিস্তারিত সবকিছু শেয়ার করা হলো ✅️
1💩1
🔰 *WB CM Scholarship 2026* 🔥 মুখ্যমন্ত্রী স্কলারশিপ আবেদন শুরু

📍*সম্পূর্ণ আপডেট ও বিস্তারিত ভিডিও* 👇

https://youtu.be/VInu8OScX7w

⭐️ Nabanna Scholarship Chief Minister

Eligibility Criteria: কারা এই স্কলারশিপের জন্য এপ্লাই করতে পারবে?
Required Documents: কী কী ডকুমেন্ট লাগবে।
Application Process: পুরো আবেদন পদ্ধতি।

Income Proof & Recommendation: কার কাছ থেকে ইনকাম সার্টিফিকেট এবং রেকমেন্ডেশন লেটার নিতে হবে।

🤝 আর এই ভিডিওটি 📈 Hype করে *বন্ধুদের সাথে শেয়ার করে দাও*, যাতে তারাও সুযোগটি মিস না করে! 🚀
3👏2
🎓 WBJEE 1st Round রেজাল্ট ও পরবর্তী করণীয়👇

আজ WBJEE-এর ফার্স্ট রাউন্ডের রেজাল্ট প্রকাশিত হবে (এখনো হয়নি)। *অনেকের পছন্দের সিট পাওয়ার স্বপ্ন পূরণ হবে, আবার কেউ কেউ হয়তো পছন্দের সিট পাবেন না।*

চিন্তার কিছু নেই, কী করবে?

যাঁরা সিট পেয়েছেন, প্রত্যেকে '*Accept & Upgrade*' অপশনটি সিলেক্ট করবে। এতে *বর্তমান সিটটি বুক হয়ে থাকবে* এবং আপনি সেকেন্ড রাউন্ডে যাওয়ার সুযোগ পাবেন। *এক্ষেত্রে এখনই ফিজিক্যাল ভেরিফিকেশন করাতে যেতে হবে (Mandatory)।*

ফলে, যদি 2nd রাউন্ডে আরও ভালো কোনো কলেজ বা পছন্দের সিট পান, তবে সেখানে ভর্তির সুযোগ পেয়ে যাবেন।

💰 সিট একসেপ্টেন্স ফি:
* ৫০০০ টাকা পেমেন্ট করতে হবে। মনে রাখবে, এটি রিফান্ড হয়ে যাবে।*

⚠️ বিশেষ সতর্কতা:

*সিট পাওয়ার সাথে সাথেই পেমেন্ট করতে হবে—এমন কোনো বাধ্যবাধকতা নেই। তাড়াহুড়ো করে পেমেন্ট করতে গেলে অনেক সময় টাকা কেটে নেয় কিন্তু সিট বুক হয় না।*

*হাতে ১১ জুলাই পর্যন্ত পর্যাপ্ত সময় আছে।* তাই ১-২ দিন ধৈর্য ধরে সময় নিয়ে পেমেন্ট করবে।

🤝 সমস্ত আপডেট এবং গাইডেন্স আমরা পৌঁছে দেব ~ EduTips 💙
2
📍 *আজকে বিকেল 5টার পরে Seat Allotment পাবলিক হবার কথা ছিল* এখন 5:24 বাজে এখনো অব্দি পাবলিশ হয়নি।

আর *পাবলিশ হবার পরেও যে সবাই একসাথে দেখতে পারবে তা নয়*... পোর্টাল Crash করবে, একসাথে এক লক্ষ ছাত্রছাত্রী যদি চেক করতে যায় কেউই দেখতে পারবে না তাই ধৈর্য ধরবে, অপেক্ষা কর..

সি ট অ্যালটমেন্ট পাবলিশ হলে *আমি অবশ্যই গ্রুপে শেয়ার করে দেবো* এবং লিঙ্ক ও শেয়ার করে দেবো.. যার মাধ্যমে তোমরা চেক করতে পারবে যে - কোন ইঞ্জিনিয়ারিং কলেজে তোমরা সিট পেলে 💙🤝
5
📍WBJEE 1st Round Seat *Allotment is LIVE* 👇

https://admissions.nic.in/wbjeeb/Applicant/Root/Home.aspx?enc=89xw0ctRCXfaXHy3CACizLpnN4hL7tQkwKH1+3j3dPmXBswVHc0mAjf1lgb7WuZLxD5o1CFAE6ydF3/bnUXK1w==

*আগেই যে দেখতে হবে তার মানে নেই*... একটু অপেক্ষা করো পরে সেম লিঙ্ক এর মাধ্যমে লগইন করে চেক করবে।

🎊 Congratulations যারা ভালো কলেজ পেলে, আর যারা ভালো কলেজ পাওনি Upgrade করতে দেবে ✅️

🤝 আপাতত বন্ধুদের সাথে একটু শেয়ার করে দাও ~ EduTips 💙
2
Audio from Edutips
তুমি কি এখনকার পাওয়া সিটটি ধরে রাখতে চাও, কিন্তু তার চেয়েও ভালো কোনো সিট পাওয়ার সুযোগ মিস করতে চাও না?

সেক্ষেত্রে তোমার পদক্ষেপ হবে একদম সহজ:

১. ডকুমেন্টস ভেরিফিকেশন মাস্ট!
তুমি যে সিটটি পেয়েছ, সেখানে গিয়ে ফিজিক্যাল ভেরিফিকেশন অবশ্যই করিয়ে নাও। এটি না করলে তুমি রাউন্ড-২ এর দৌড় থেকে বাদ পড়ে যেতে পারো।

২. নতুন করে চয়েস দেওয়ার দরকার নেই 🔄
তুমি যেহেতু আগের চয়েস লিস্টই বহাল রাখছো (Type-A), তাই নতুন করে কোনো চয়েস লিস্ট দেওয়ার ঝামেলা নেই।

৩. অটোমেটিক আপগ্রেডেশন 📈
ভেরিফিকেশন হয়ে গেলে, সিস্টেম অটোমেটিক্যালি তোমার রাউন্ড-১ এর চয়েস লিস্টের ওপরের দিকের ভালো কলেজ বা কোর্সগুলো চেক করবে। যদি খালি থাকে, তবে তুমি আপগ্রেড হয়ে যাবে!

সহজ কথায়:

ভেরিফিকেশন করাও ➡️ সিট সুরক্ষিত রাখো ➡️ অটোমেটিক আপগ্রেডেশনের অপেক্ষা করো!
12
WBJEE Seat Allotment ⇉ Admission Physical Verification [Full Guide] Upgrade Yes/No? Documents

📍এটার উপর কমপ্লিট Guide ভিডিও 👇

https://youtu.be/-NsfTuLptRg

⭐️ সময় কম!! WBJEE ক্যান্ডিডেটদের জন্য Must Watch! 🎓

*ফিজিক্যাল ভেরিফিকেশন সবাইকেই যেতে হবে ?? এবং আপগ্রেডেশন প্রসেস*, আজকের ভিডিওতে সেগুলো পরিষ্কার করে দেওয়া হয়েছে।

অফিসিয়াল নোটিশ: যাদবপুর ইউনিভার্সিটি (JU) এবং পুরুলিয়া গভঃ ইঞ্জিনিয়ারিং কলেজের অফিসিয়াল নোটিশগুলো দেখিয়ে পুরো বিষয়টা ব্যাখ্যা করা হয়েছে।

ডকুমেন্টস: *শেষ মুহূর্তের কোনো ভুল যেন না হয়, সেজন্য প্রয়োজনীয় সব ডকুমেন্টের চেকলিস্ট।*

ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, কারণ শেষ দিকে *ফিজিক্যাল ভেরিফিকেশনের অনেক গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া আছে।*

সবার জন্য শুভকামনা রইল! ভালো করে দেখে নাও যাতে কোনো ভুল না হয়। 👍
2
📍প্রত্যেক WBJEE কলেজ Admission Physical Verification মোটামুটি এই ডকুমেন্টগুলো লাগবে।

এবার যাদবপুর বিশ্ববিদ্যালয় এটা দিয়েছে বাকি কলেজগুলো এটাই ফলো করবে তবুও নিজের নিজের কলেজের ওয়েবসাইটে একবার দেখে নিও। যেখানে নাম এসেছে।
2👍1
✅️ WBJEE Yes Upgradation Form ~ *এটা কলেজ থেকে দেবার কথা আছে*, যদি না দেয় তোমরা এটা সকলেই প্রিন্ট আউট করে ফিলাপ করে নিয়ে যাবে:

https://cdnbbsr.s3waas.gov.in/s3d2a27e83d429f0dcae6b937cf440aeb1/uploads/2024/07/2024072230.pdf

📍 এটি আগের বছরের... এক কপি এক্সট্রা ফিলাপ করে নিয়ে গেলে ক্ষতি কি??

💙 অবশ্যই শেয়ার করে দিও বাকি বন্ধুদের 🤝
2👍1
📢 *উচ্চমাধ্যমিক ২০২৬ পরীক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি!*

যে সমস্ত পরীক্ষার্থী নিজেদের রেজাল্ট (মার্কশিট ও পাস সার্টিফিকেট) সারেন্ডার করতে ইচ্ছুক, *তাদের জন্য পুনরায় পোর্টাল খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।*

🗓️ পোর্টাল খোলার তারিখ: *৮ জুলাই, ২০২৬*

শেষ তারিখ: *৩১ জুলাই, ২০২৬*

যদি রেজাল্ট সারেন্ডার করতে চান, তবে দ্রুত আপনার স্কুলের প্রধান শিক্ষকের (Head of the Institution) সাথে যোগাযোগ করুন।

পূর্বের বিজ্ঞপ্তিগুলোতে উল্লিখিত নিয়মাবলি মেনেই এই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
8
⚠️ *WBJEE ইঞ্জিনিয়ারিং ভর্তি: ফিজিক্যাল ভেরিফিকেশন ও আপগ্রেডেশন নিয়ে জরুরি সতর্কতা*

প্রিয় ছাত্র-ছাত্রীরা,

আগামী কয়েকদিন যারা *আপগ্রেডেশনের আশায় অথবা ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য বিভিন্ন কলেজে যাচ্ছো*, তারা এই বিষয়গুলো খুব গুরুত্ব দিয়ে মাথায় রাখবে:

১. *আপগ্রেডেশন ও ভেরিফিকেশন:* তোমরা যারা আপগ্রেড করাতে চাইছো, কিন্তু নিয়ম অনুযায়ী এখন ফিজিক্যাল ভেরিফিকেশন করাতে হচ্ছে, তারা সাবধান থাকবে। কলেজ কর্তৃপক্ষ তোমাদের ওপর জোর করবে যাতে এখনই ভর্তি বা 'সিট বুকিং' করে নাও। মনে রাখবে, সিট হারানোর ভয় দেখিয়ে তোমাদের বিভ্রান্ত করা হচ্ছে—এসব ফাঁদে একদম পা দেবে না।

২. খোলস বনাম আসল সত্য: অনেক কলেজ তাদের বিরাট ইনফ্রাস্ট্রাকচার বা ঝকঝকে ক্লাসরুম দেখিয়ে তোমাদের মুগ্ধ করার চেষ্টা করবে। কিন্তু মনে রাখবে, ইঞ্জিনিয়ারিংয়ের মূল প্রাণ হলো দক্ষ ফ্যাকাল্টি এবং মানসম্মত পড়াশোনা—যা ওইসব বেশিরভাগ কলেজে একেবারেই অনুপস্থিত।

৩. গলাকাটা খরচের ফাঁদ: অধিকাংশ প্রাইভেট কলেজের শিক্ষাগত মান ও প্লেসমেন্টের অবস্থা খুবই খারাপ। তার ওপর চার বছর ধরে পরীক্ষার ফি, রেজাল্টের ফি বা অন্যান্য অজুহাতে দফায় দফায় টাকা চেয়ে তোমাদের নাজেহাল করে ছাড়বে। শীর্ষ ৪-৫টি কলেজ ছাড়া বাকি অধিকাংশ প্রাইভেট কলেজই একই রকম।

৪. সিদ্ধান্ত তোমাদের: চারটে বছর ভুল জায়গায় নষ্ট করার চেয়ে নিজের পছন্দে পড়াশোনা করা অনেক ভালো। যদি কলেজ মনমতো না হয়, তবে ফিজিক্যাল ভেরিফিকেশন না করিয়েই সরাসরি ফিরে আসো। সিট হারানোর ভয়ে ক্যারিয়ারের সাথে আপস করো না।

🙏সতর্ক থেকো, সঠিক সিদ্ধান্ত নাও। — এডুটিপস দাদা 💙
3
Audio from Gobinda
🙏4