EduTips Bangla
25.7K subscribers
724 photos
33 videos
14 files
2.18K links
🎓 EduTips.in ~ পড়াশোনা করে যে, এডুটিপস কে ফলো করে সে!
🏫 Academic 🎓 Scholarship 👨‍🎓 Career 📲 App👇
https://play.google.com/store/apps/details?id=app.edutips

♾️ A Complete Platform for Students 💙 🙌
Download Telegram
⚠️ *WBJEE ইঞ্জিনিয়ারিং ভর্তি: ফিজিক্যাল ভেরিফিকেশন ও আপগ্রেডেশন নিয়ে জরুরি সতর্কতা*

প্রিয় ছাত্র-ছাত্রীরা,

আগামী কয়েকদিন যারা *আপগ্রেডেশনের আশায় অথবা ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য বিভিন্ন কলেজে যাচ্ছো*, তারা এই বিষয়গুলো খুব গুরুত্ব দিয়ে মাথায় রাখবে:

১. *আপগ্রেডেশন ও ভেরিফিকেশন:* তোমরা যারা আপগ্রেড করাতে চাইছো, কিন্তু নিয়ম অনুযায়ী এখন ফিজিক্যাল ভেরিফিকেশন করাতে হচ্ছে, তারা সাবধান থাকবে। কলেজ কর্তৃপক্ষ তোমাদের ওপর জোর করবে যাতে এখনই ভর্তি বা 'সিট বুকিং' করে নাও। মনে রাখবে, সিট হারানোর ভয় দেখিয়ে তোমাদের বিভ্রান্ত করা হচ্ছে—এসব ফাঁদে একদম পা দেবে না।

২. খোলস বনাম আসল সত্য: অনেক কলেজ তাদের বিরাট ইনফ্রাস্ট্রাকচার বা ঝকঝকে ক্লাসরুম দেখিয়ে তোমাদের মুগ্ধ করার চেষ্টা করবে। কিন্তু মনে রাখবে, ইঞ্জিনিয়ারিংয়ের মূল প্রাণ হলো দক্ষ ফ্যাকাল্টি এবং মানসম্মত পড়াশোনা—যা ওইসব বেশিরভাগ কলেজে একেবারেই অনুপস্থিত।

৩. গলাকাটা খরচের ফাঁদ: অধিকাংশ প্রাইভেট কলেজের শিক্ষাগত মান ও প্লেসমেন্টের অবস্থা খুবই খারাপ। তার ওপর চার বছর ধরে পরীক্ষার ফি, রেজাল্টের ফি বা অন্যান্য অজুহাতে দফায় দফায় টাকা চেয়ে তোমাদের নাজেহাল করে ছাড়বে। শীর্ষ ৪-৫টি কলেজ ছাড়া বাকি অধিকাংশ প্রাইভেট কলেজই একই রকম।

৪. সিদ্ধান্ত তোমাদের: চারটে বছর ভুল জায়গায় নষ্ট করার চেয়ে নিজের পছন্দে পড়াশোনা করা অনেক ভালো। যদি কলেজ মনমতো না হয়, তবে ফিজিক্যাল ভেরিফিকেশন না করিয়েই সরাসরি ফিরে আসো। সিট হারানোর ভয়ে ক্যারিয়ারের সাথে আপস করো না।

🙏সতর্ক থেকো, সঠিক সিদ্ধান্ত নাও। — এডুটিপস দাদা 💙
3
Audio from Gobinda
🙏4
Audio from Gobinda
😢4
🫪 এখানে *এই রিসিপ্ট কপিটাতে লেখা রয়েছে* এটা কম্পিউটার জেনারেটেড কোনরকম সিগনেচার করার দরকার নেই...

> No signature required, since it is a computer generated letter

তাও *ওখানে স্টাফ ওখানে সিগনেচার করে দিয়েছে!!*

☺️ এরপর বুঝে নাও কারা প্রাইভেট কলেজ গুলো চালাচ্ছে আর কারা ওখানে পড়াচ্ছে...
🤡6
😪 *চাকরি নিয়ে টানাটানি হয়ে যাবে* (কারোর ক্ষতি করা আমার উদ্দেশ্য নয়) এজন্য আগেরটা ডিলিট করে নতুন করে পোস্ট করলাম...

📍WBJEE Upgradation YES Receipt Copy 👇

যারা যারা *আপগ্রেডেশন করছো প্রত্যেকে এটা কালেক্ট করবে*.. এই রিসিভ কপি.. না কালেক্ট করলে আদৌ কলেজ তোমার আপডেট করলো? নাকি ওইটাতেই প্রভিশনাল এডমিশন করে নিল বুঝতে পারবে না !!

ছাত্র-ছাত্রী এবং অভিভাবকদের খুবই তিক্ত অভিজ্ঞতা.. আসলে ফাস্ট রাউন্ডের পর এই ফিজিক্যাল ভেরিফিকেশন টা রাখাই হয়েছে এই কারণে যাতে ছাত্রছাত্রীরা প্রাইভেট কলেজে যায় এবং ওখানে ওদের *টিম ওদেরকে কনভিন্স করে কোন না কোন ভাবে এডমিশনটা করিয়ে নিতে পারে।*

10 জন ছেলের মধ্যে ওরা *7 জনকে এডমিশন করিয়ে নিচ্ছে।*

ভর্তি করাচ্ছে সেটা ঠিক আছে, *কিন্তু ফোর্সফুলি বা ভুল তথ্য দিয়ে ভুল বুঝিয়ে এডমিশন করা এই জায়গাটাতে সমস্যা* ~ বিগত দু বছরে অনেক প্রাইভেট কলেজের সিট ফাঁকা ছিল admission হয়নি... সেই Loss রিকভার করতে এই বছর থেকে পলিসিতে এই চেঞ্জটা করা হয়েছে 🥲

Dear HS 2026 Batch 🙏 পুরো সিস্টেম তোমাদের সাথে সেই মাধ্যমিক থেকে খেলছে...
💔155
🤑 SVMCM Scholarship Breaking 🔥

ফাইনালি ফান্ড ছেড়ে দেওয়া হয়েছে যাদের যাদের Sanctioned & Disbursed হয়েছিল 48 ঘণ্টার মধ্যে এরকম Claim মেসেজ পাবে।

এই মেসেজ পাওয়া মানেই টাকা পাওয়া নয়... টাকা ব্যাংক একাউন্টে ক্রেডিট হতে ৪৮ ঘন্টা সময় লাগে!! সেটা ব্যাংকের পরিষেবার ওপর নির্ভর করে...

🤝 আপাতত যারা যারা এই মেসেজ পাচ্ছ, খুব তাড়াতাড়ি টাকা পেয়ে যাবে ~ Edutips 💙
🤩166👍1😱1😢1
*SVMCM Scholarship Payment Update* 🔥

*Claim SMS ⇉ Account Credit* এই কাজ না করলে টাকা পাবে না 👇

https://youtu.be/wh-NoyCMmwc

📍Claim SMS আসার পরেও টাকা কেন ঢুকছে না? এই ভুলগুলো করলেই টাকা আটকে যাবে!

একটা গুরুত্বপূর্ণ ভিডিও প্রত্যেকে অবশ্যই দেখে নাও, কোন সমস্যা থাকলে কমেন্ট করে জানাও & *Hype 📈 করে দাও*🙏
⭐️ WBCHSE Class 11 1st Semester Exam 2026 *পরীক্ষার তারিখ ঘোষণা সংসদের* 👇

https://www.edutips.in/wbchse-class11-1st-semester-exam-2026/

📍 *স্কুলেই পরীক্ষা কোন বাঁধা ধরা রুটিন থাকছে না*...

স্কুল নিজস্ব সুবিধা মত ঠিক করবে, তবে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে ✅️
🤑 SVMCM Money Credited 🔥

ফাইনালি ছাত্র ছাত্রীদের *স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকা ব্যাংক একাউন্টে ঢোকা শুরু হয়ে গেছে* 👇

কালকে যাদের Claim মেসেজ এসেছিল আজ তারা টাকা পেয়ে যাবে...☺️🤝

[শেয়ার করা স্ক্রিনশটটি আমাদেরই এক ছাত্রের Class 12 Renewal ছিল]
9🥰1
📢 *বর্তমানে যে সকল চাকরির ফরম ফিলাপ চলছে* 👇

১. *Indian Air Force (Agniveer Vayu)*
📅 শেষ তারিখ: 31জুলাই
🔗 আবেদন করুন: https://www.edutips.in/indian-airforce-agniveer-vayu-2026/

২. *RRB Technician 2026*
💼 পদ: টেকনিশিয়ান (১২ পাস, ITI, ডিপ্লোমা)
📅 শেষ তারিখ: ২৯ জুলাই, ২০২৬
🔗 আবেদন করুন: https://www.edutips.in/railway-rrb-technician-2026/

৩. *Indian Navy SSC Officer*
💼 পদ: শর্ট সার্ভিস কমিশন অফিসার
📅 শেষ তারিখ: ২৭ জুলাই, ২০২৬
🔗 আবেদন করুন: https://www.edutips.in/indian-navy-ssc-officer-2026/

৪. *IBPS PO Recruitment 2026*
💼 পদ: ব্যাংক অফিসার (৫৭১৫ শূন্যপদ)
📅 শেষ তারিখ: ২১ জুলাই, ২০২৬
🔗 আবেদন করুন: https://www.edutips.in/ibps-po-recruitment-2026/

📍একটু সকলের মধ্যে শেয়ার করে জানিয়ে দিও 🤝
4👍1
📲 তোমাদের *EduTips* অ্যাপে আছে AI-Powered Smart Feed, যা *সরাসরি সরকারি ওয়েবসাইট থেকে* নির্ভুল আপডেটগুলো খুঁজে অ্যাপের মধ্যে লিস্ট করে।

😎 সরকারি চাকরি, *প্রাইভেট স্কলারশিপ* বিভিন্ন কোর্সে ভর্তি, ট্রেনিং, অপরচুনিটি সবকিছু...

✅️ আর সবই আমাদের টিম কর্তৃক ভেরিফাইড 🤝

🚀 সবার আগে আপডেট পেতে *এখনই ডাউনলোড/ভিজিট করো:*

https://app.edutips.in/

🎓কেরিয়ারে এগিয়ে থাকো EduTips 💙
🏆 Essay Competition: স্বাধীনতা দিবস উপলক্ষে কেন্দ্র সরকারি প্রতিযোগিতা!

📍*মিলবে ১৫ হাজার টাকা পুরস্কার*👇

https://www.edutips.in/mybharat-independence-day-essay-competition/

🔰 আবেদনের শেষ তারিখ: *১৫ জুলাই, ২০২৬*

কোনো বয়সসীমা নেই (সব বয়সের ভারতীয় নাগরিক যোগ্য)

~ *বিস্তারিত সমস্ত তথ্য দেওয়া থাকল* দেখে নিও 🤝
1
⚠️ WBJEE কাউন্সিলিং আপডেট
*যাঁরা ৫,০০০ টাকা 'সিট একসেপ্টেন্স ফি' দিয়েছ*, তাঁদের জন্য:

*ভেরিফিকেশন বাধ্যতামূলক*: টাকা দিয়ে থাকলে, আগামীকালকের মধ্যে অবশ্যই কলেজে গিয়ে ফিজিক্যাল ভেরিফিকেশন করান। *না করলে কাউন্সিলিং থেকে বাতিল।*

📈 আপগ্রেড: *ভেরিফিকেশন করালে পরবর্তী রাউন্ডে আপগ্রেডেশনের সুযোগ পাবেন।*

রিফান্ড: *টাকা নিয়ে চিন্তা নেই, ভর্তি না হলে বা 2nd Round Withdraw করলে 1 মাসের মধ্যে টাকা ফেরত পাবেন।*

📢 পেমেন্ট না করলে: *টাকা না দিলে বর্তমান সিট বাতিল হবে*, তবে সেকেন্ড রাউন্ডে আবার নতুন করে চয়েস ফিলিং করতে পারবেন। ✅️

জরুরি: কাল 11th July Last Date, দেরি করবে না। ~ প্রত্যেক বন্ধুদেরকে একটু শেয়ার করে জানিয়ে দাও 🤝 Edutips
👍2👎1
স্ক্রিনশটে দেওয়া কলেজ টা *আমার বাড়ির কাছের একটা অত্যন্ত পপুলার কলেজ* ~ বর্ধমান রাজ কলেজ অনেকে হয়তো শুনে থাকবে ।

আমাদের বেলাতে আমি নিজে কেমিস্ট্রিতে ৯৩ পেয়ে এই কলেজে চান্স পাইনি!! 🥲

মানে বুঝতে পারছ কতটা পপুলার ছিল আর এই বছর এটাই কেউ ভর্তি হতে চাইছে না...

> অনার্সের ৩৬ টা সিট এখনো ফাঁকা

আর চার থেকে পাঁচটা বছর পর *সাইন্স টিচার পাওয়া যাবে না*... বাচ্চাদের পড়ানোর জন্য!!!

এখনই অনেকটা ক্রাইসিস আছে আমরা নিজেরা পাচ্ছিনা ঠিকঠাক.... *কদিন পরে সাইন্সের অংক করানোর টিচার পাওয়া যাবে না।*

ছেলেদেরকে ফিজিক্স পড়ানোর ভালো টিচার পাওয়া যাবে না... ওই অনলাইনে ভরসা ওইটাই হবে।

আমি নিজেও অনলাইন এডুকেশন কে হিউজ ভাবে সাপোর্ট করি কিন্তু আমি চাই বেসিক এডুকেশনটা যাতে হাতে কলমে হয়। এডলিস্ট মাধ্যমিক পর্যন্ত...

মাধ্যমিকের পর অধিকাংশ ছেলেই সাইন্স নিয়ে নিচ্ছে ঝোঁক, আর *ফিজিক্স কেমিস্ট্রি থেকে পালিয়ে বেড়াচ্ছে উচ্চমাধ্যমিকের পরে।*

কারণ একটাই *ভালো টিচার নেই*... যে পড়াবে বোঝাবে সাবজেক্টগুলোর প্রতি ভালোবাসা আসবে... এই একই সাইকেল কন্টিনিউ হবে... আস্তে আস্তে সেভেন এইটের বাচ্চারাও বিজ্ঞান এবং অংকের প্রতি আগ্রহ হারাবে...
😢116👍1
Audio from Gobinda
13🥰1
পড়াশোনা করে কি হবে? পড়াশোনা করে কি হয়? সরকার কেন শিক্ষা খাতে খরচ করবে? এতে সরকারের কি লাভ? এর সাথে কি সরাসরি অর্থনীতির সম্পর্ক আছে? নাকি শুধুমাত্র গাড়ি ঘোরাতে চড়ার জন্যই পড়াশোনা...

(আপনারা উত্তর দিন। আমি পরবর্তী এই নিয়ে একটা ভিডিও বানাবো। যেখানে আমার কিছু যুক্তি শেয়ার করব।)
9